৭৩ তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করলেন জেলাশাসক মৌমিতা গদারা বাসু

৭৩ তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করলেন জেলাশাসক মৌমিতা গদারা বাসু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১৫ই আগস্ট :সারা দেশ তথা রাজ্যের সাথে পতাকা উত্তলনের মধ্য দিয়ে সিউড়িতে বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনিতা দিবস পালন করা হয়।বৃহস্পতিবার ৭৩ তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষ্যে সারা রাজ্যের সাথে সাথে বীরভূম জেলার শহীদ বেদীতেও পতাকা উত্তলনের করেন জেলা শাসক মৌমিতা গোদারা বাসু।

এরপরেই জেলা শাসকের দফতরের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পতাকা উত্তোলনের পর জেলাশাসক বিগত দিনের জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন, সাথে সাথে আগামী দিনে কি কাজ করা হবে তারও খতিয়ান মানুষের সামনে আনেন।এদিন জেলা প্রশাসন দফতর, জেলা পরিষদ- সহ সমস্ত সরকারী দফতরে পতাকা উত্তলন হয়। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ক্লাবগুলির তরফ থেকেও উত্তোলন করা হয় জাতীয় পতাকা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top