৭৬ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! জন্মদিনে দীর্ঘায়ু কামনা করে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারী

৭৬ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! জন্মদিনে দীর্ঘায়ু কামনা করে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – ৭৬ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর জন্মদিন উপলক্ষে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে সমাজমাধ্যমে শুভেচ্ছাবার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাতের ভাদনগরে জন্ম নরেন্দ্র মোদির। স্বাধীনতার পর জন্ম নেওয়া ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল ভাদনগরের সাধারণ জীবন থেকে। পরবর্তীতে RSS-এর সাংগঠনিক দায়িত্ব, BJP-তে দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ড, গুজরাতের মুখ্যমন্ত্রীত্ব এবং ২০১৪ সাল থেকে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব—বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায় পেরিয়ে বিস্তৃত হয়েছে তাঁর রাজনৈতিক জীবন।

তবে শুধু জন্মদিনেই নয়, এক দিন আগেও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। প্রাক্-জন্মদিনের বার্তায় তিনি লিখেছিলেন, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন—দীর্ঘ ২৫ বছরের জনসেবা ও দেশসেবার যাত্রাকে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

এই ঐতিহাসিক সময়কে স্মরণীয় করে রাখতে ‘সেবা সংকল্প অভিযান’ শুরু করার কথাও জানিয়েছিলেন শুভেন্দু। তাঁর বার্তা অনুযায়ী, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন জায়গায় ‘আশীর্বাদের প্রদীপ’ প্রজ্বলন করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করা হবে। একইসঙ্গে নরেন্দ্র মোদি যাতে আগামী দিনেও আরও বহু বছর দেশসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, সেই কামনাও করা হবে বলে জানান তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top