
নিউজ ডেস্ক : অভিনয়ের দিক থেকে দর্শকদের কাছে প্রথম তালিকায় সব সময় রয়েছেন রণবীর সিং। এর আগে পদ্মাবত ছবিতে তার অসাধারণ অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছিল l এ বছরই মুক্তি পেয়েছিল রণবীর অভিনীত ‘গল্লি বয়’। সেই ছবির মুকুটেই জুড়ল এবার নতুন পালক। ৯২তম অস্কারে ভারতে থেকে পাঠানো হলো এই জোয়া আখতার পরিচালিত এই ছবি।



















