‌এবার খাস মার্কিন মুলুকে প্রকাশ্যে শিশুকে স্তন্যপানে বাধা!‌

‌এবার খাস মার্কিন মুলুকে প্রকাশ্যে শিশুকে স্তন্যপানে বাধা!‌

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

প্রকাশ্যে দুধের শিশুকে মায়ের স্তন্যপান নিয়ে এর আগে গোটা বিশ্ব একাধিক আন্দোলনের সাক্ষী থেকেছে। খাস কলকাতার বুকে ঘটেছে এই ঘটনা। দক্ষিণ কলকাতার একটি মলে শিশুকে স্তন্যপান করানোর ঘর না থাকায় বিষয়টি নিয়ে কম জলঘোলা হয়নি৷ কার্যত বাধ্য হয়েই তারপর মহিলাদের জন্য তৈরি হয়েছে স্তন্যদানের ঘর৷ কিন্তু এবার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রথম বিশ্বের দেশে প্রকাশ্যে স্তন্যপান নিয়ে সমস্যা দেখা দিয়েছে। সমুদ্র সৈকতে বসে ১০ মাসের সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন বছর বত্রিশের মিসটি ডাউগেরিউস৷ অভিযোগ, সেসময় নিরাপত্তারক্ষীরা তাঁকে বলেন, এমন খোলামেলা অবস্থায় ওখানে বসে একাজ করা যাবে না৷ সন্তানকে লালনপালন করার জন্য আড়াল কেন প্রয়োজন হবে? পালটা এই প্রশ্ন করেন তিনি৷ তাতে কোনও সদুত্তর দিতে না পেরে নিরাপত্তারক্ষীরা বারবার তাঁকে রিসর্টের ভিতরে যাওয়ার জন্য চাপ দেন বলে অভিযোগ৷ ঘটনাটি ঘটেছে টেক্সাসে। নিজের দুই সন্তান (‌৪ বছর ও ১০ মাস)‌ এবং ভাইপোকে নিয়ে টেক্সাসের নেসলার পার্ক ফ্যামিলি অ্যাকোয়াটিক সেন্টারে বেড়াতে গিয়েছিলেন ডাউগেরিউস৷ সুইসমস্যুট পরে সৈকতে বসেছিলেন তিনি৷ বড় ছেলেরা খেলাধুলো করছিল, ছোট ছেলেটির খিদে পেয়েছিল৷ তাই তিনি ছেলেকে খাওয়াতে শুরু করেন৷ আর সেখানেই এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয় তাঁকে৷ এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগেনি৷ ডাউগেরিউসের মতো বহু মহিলাই এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন৷ ডাউগেরিউস বলেন, ‘আশা করি, আমার ঘটনা থেকে সকলে আরও সজাগ হবেন৷ সন্তানকে স্তন্যপান করানো নারীর কাছে গর্বের বিষয়, লজ্জার নয়৷ তাহলে কেন আড়ালে যাব?’ টেক্সাস পুলিশ অবশ্য বলছে অন্য কথা৷ বলা হচ্ছে, ওই মহিলাকে আড়ালে যেতে বলায় তিনিই নাকি ভয়ংকর রূপ ধারণ করেন৷ তাঁর শরীরের উর্ধ্বাংশ একেবারেই উন্মুক্ত ছিল, তাতে আপত্তি ছিল নিরাপত্তা রক্ষীদের৷ আর এখানেই উঠছে প্রশ্ন৷‌

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top