‌বিস্ফোরণের পর বিক্ষোভে উত্তাল নেপাল

‌বিস্ফোরণের পর বিক্ষোভে উত্তাল নেপাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 পরপর তিনটি বোমা বিস্ফোরণে চারজনের মৃত্যুর ঘটনার পরদিন সোমবার নেপালের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ছড়াল। এদিন সকালে নওলপরসী জেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক এবং কর্ণালী প্রদেশের সুরখেত জেলায় একটি বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পোখরা মিউনিসিপ্যালিটি এলাকায় সোমবার ফের তিনটি এবং কাস্কি জেলার অন্নপূর্ণা মিউনিসিপ্যালিটি অঞ্চলে একটি বোমা উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করেছে নেপালি সেনাবাহিনী।
রবিবার কাঠমান্ডুর শুকধারা, ঘাট্টেকুলো এবং নাগঢুঙ্গায় ধারাবাহিক বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছিল। জখম হন আরও নয়জন। এছাড়া কোটেশ্বর, শদোবাতো, গ্বারকো এবং লগনখেলে বোমা নিষ্ক্রিয় করা হয়। সেই ঘটনায় সোমবার সকাল পর্যন্ত মোট নয়জনকে গ্রেপ্তার করেছে নেপালি পুলিস। ধৃতরা সবাই নেত্রা বিক্রম চাঁদ নেতৃত্বাধীন নেপালের নিষিদ্ধ মাওবাদী দলের সদস্য। ঘটনার প্রতিবাদে সোমবার নেপালজুড়ে বিক্ষোভ শুরু করেছে বিক্রম চাঁদপন্থী মাওবাদীরা। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, তারাই রবিবারের বিস্ফোরণ এবং সোমবারের অগ্নিসংযোগের ঘটনায় জড়িত। সম্প্রতি এই মাওবাদী দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল নেপাল সরকার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top