‌১০৩ তলায় পায়ের নিচে ভাঙল কাচ, আতঙ্কে পর্যটকরা

‌১০৩ তলায় পায়ের নিচে ভাঙল কাচ, আতঙ্কে পর্যটকরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মাটি থেকে ১৩৫৩ ফুট উঁচু টাওয়ারের ১০৩ তলার কাচের ঘরে দাঁড়িয়ে তখন শহরের শোভা দেখতে মগ্ন পর্যটকরা। ঠিক সেই সময়ই ফাটতে শুরু করল পায়ের তলার কাচের মেঝে। ঘটনাটি ঘটেছে আমেরিকার শিকাগোর উইলিস টাওয়ারে। স্কাইডেক নামে ওই কাচের ঘরে সেসময় যেসব পর্যটকরা ছিলেন, তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। উইলিস টাওয়ারে মুখপাত্র টেরি কর্নেলিয়াস জানিয়েছেন, সব পর্যটকদেরই সুরক্ষিতভাবে বের করে নিয়ে যাওয়া হয়। তবে স্কাইডেকের কাচের সুরক্ষিত স্তর যা ডেকের স্ক্রিন প্রোটেক্টর হিসেবে কাজ করে সেটি কিছুক্ষণের মধ্যেই চুরমার হয়ে যায়। টাওয়ারে তরফে অবশ্য দাবি করা হয়েছে ওই কাচের স্তরটি ভাঙলেও কারও জখম হওয়ার কোনও আশঙ্কা ছিল না। ১৯৭৪ সালে স্কাইডেক খুলে দেওয়া হয়েছিল পর্যটকদের জন্য। পরে কাচের ঘরটি তৈরি হয়। পুরো শিকাগো শহর দেখা যায় ওই কাচের ঘর থেকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top