কে
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া, ১৪ ই জুলাই :রাজ্য জুড়ে ‘কাটমানি’ বিতর্কের মাঝে একেবারে অন্য ছবি ধরা পড়লো বাঁকুড়ায়। রবিবার সকাল থেকে এলাকার দাপুটে তৃণমূল নেতা ও বাঁকুড়া-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য অরুণ গরাই নিজে কেশিয়াকোল গ্রামে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ‘কাটমানি’র টাকা ফেরৎ দিচ্ছেন। বিরোধীদের কাটমানি অভিযোগে শিলমোহর পড়ায় অস্বস্তিতে শাসক শিবির।


















