Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৭ ফেব্রুয়ারি, হুগলির পুলকার দুর্ঘটনার পরই নড়েচড়ে বসল বীরভূম জেলার পরিবহন দপ্তর। শুরু হলো স্কুল গুলিতে অভিযান। আজ সিউড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে থাকা একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে যান পরিবহন দপ্তরের আধিকারিকরা। ওই স্কুলে থাকা ছয়টি স্কুলবাস ও পাঁচটি চারচাকা গাড়ি তারা খতিয়ে দেখেন। ওই গাড়ি গুলিতে সিউড়ি শহর ও পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে পড়ুয়াদের স্কুলে নিয়ে যাওয়া আসা করা হয়।

গাড়িগুলি দেখার পরই বেশ কয়েক দফা নির্দেশও দেন পরিবহন দপ্তরের আধিকারিকরা। একটি গাড়িতে তারা সিট বেল্ট লাগাতে বলেন, একটি বাসের উইন্ডস্কিনে স্ক্রাচ থাকায় সেটি পাল্টাতে বলেন। এছাড়াও একটি বাসের টায়ার পরিবর্তন করতে বলেন।শুধুমাত্র এই একটি স্কুলে নয়, সিউড়ির বিভিন্ন স্কুলে অভিযান চালানো হয় এদিন। পরবর্তী ক্ষেত্রেও এই অভিযান চলবে বলে জানিয়েছেন পরিবহণ দফতরের আধিকারিকরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top