নিজস্ব সংবাদদাতা,মালদা, ২২ শে ডিসেম্বর :জমির সীমানা নির্ধারণ নিয়ে বিবাদের জেরে ভাগ্নের হাতে খুন হলেন মামি। শুক্রবার সন্ধ্যায় মালদার গাজোল থানার শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের সোনাপুর গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার তদন্তে নেমেছে গাজোল থানার পুলিশ।
মৃতার নাম বুলবুল ভুইমালি। মৃতার নাতির অভিযোগ বছর দুয়েক ধরে তাদেরই আত্মীয়দের সাথে জমির আল দেওয়া কে কেন্দ্র করে তাদের বিবাদ চলছিল। প্রতিদিনের মতো এদিনও তারা নিজের জমিতে চাষ করছিলেন। সেই সময় তাদেরই আত্মীয় ক্ষিতিশ ভুইমালি নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। ক্ষিতীশ ভুইমালি তার নিজের মামি বুলবুল ভুইমালি কে ওই জমির মধ্যে বেধড়ক মারধর করে। তাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়।এই অবস্থায় ওই বৃদ্ধাকে কোনরকমে উদ্ধার করে স্থানীয় গাজোল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বুলবুল ভুইমালি সম্পর্কে ক্ষিতীশ ভুইমালির মামি। স্বাভাবিকভাবে এই খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ক্ষিতীশ ভুইমালি এবং তার দলবল গা ঢাকা দিয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে গাজল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে গাজোল থানার পুলিশ।
জমির সীমানা নির্ধারণ নিয়ে বিবাদের জেরে ভাগ্নের হাতে খুন হলেন মামি
জমির সীমানা নির্ধারণ নিয়ে বিবাদের জেরে ভাগ্নের হাতে খুন হলেন মামি
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















