নিজস্ব সংবাদদাতা,সালার, ২৯ শে ডিসেম্বর :বিগ্রেড সভা প্রস্তুতি উপলক্ষে মুর্শিদাবাদের সালার ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার দুপুরে সালার বাসস্ট্যান্ডে একটি সভার আয়োজন করা হয়েছিল। সভা মঞ্চ থেকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ও বিজেপি কে আক্রমণ করলেন পরিবহণ মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী।
শনিবার এই সভায় মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন, কান্দি বিধায়ক অপূর্ব সরকার ও কান্দি মহকুমা তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম রায় ও জেলার তৃণমূল নেতৃত্বগণ।
মুর্শিদাবাদের সালার ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিগ্রেড সভার প্রস্তুতি সভা
মুর্শিদাবাদের সালার ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিগ্রেড সভার প্রস্তুতি সভা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















