নিজস্ব সংবাদদাতা,রাণীনগর, ৩১ শে ডিসেম্বর :রাণিনগরে আগ্নেয়াস্ত্র ও ফেন্সিডিল সহ আটক দুই দুষ্কৃতি। ধৃতদের নাম তারিফ সেখ ও তাজিমদ্দিন সেখ। অস্ত্র সহ আটক তারিফ সেখের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪ টি পাইপগান, ১ টি মাসকেট, ১ টি সেভেন এমএম সহ ৬ রাউন্ড গুলি। তার বাড়ি রাণিনগর থানার বামনাবাধ মাহাতাব কলণী। তাকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রবিবার সন্ধা নাগাদ কুপতলা মোড় থেকে আটক করে।
ওই একিই দিনে রাত্রি ৮ টা নাগাদ বামনাবাধের চর থেকে আরও একজনকে পুলিশ ৪০০ বোতল ফেন্সিডিল সহ আটক করে। তার নাম তাজিমদ্দিন সেখ। ধৃতদের আজ আদালতে তোলা হবে।



















