নিজস্ব সংবাদদাতা,মালদা, ৩১ শে ডিসেম্বর :পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগ নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মালদা জেলার গাজোল ব্লক এ অনুষ্ঠিত হলো সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা। উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল সহ অন্যান্যরা।
পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের স্বনির্ভর করতেই এই মেলার আয়োজন।পাশাপাশি বাজারে গিয়ে কোন ক্রেতা জিনিস কিনতে গিয়ে ঠকে না যান তার জন্য ক্রেতা সুরক্ষা ব্যবস্থা করা হয়।
এই মেলায় মহিলাদের হাতে তৈরি বিভিন্ন জিনিস এর দোকান বসানো হয়েছে। পাশাপাশি মানুষকে সচেতন করা হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান,এক সময় দেখা যেত পুরুষের আই বিভিন্ন ভাবে কাজ করে সংসারের হাল ধরতে।কিন্তু বর্তমানে মাননীয় মুখ্য মন্ত্রীর অনুপ্রেরণায় মহিলাদের ও স্বনির্ভর এর সুযোগ করে দিয়েছেন। যার ফলে তারা হাতে তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করে সক্রিয় হচ্ছেন তারা। ফলে তাদের সংসারের হাল ধরতে অসুবিধা হচ্ছে। ফলে বাইরের সমাজেও তাদের এক স্থান করে নিয়েছে।



















