নিজস্ব সংবাদদাতা,দৌলতাবাদ, ৩১ শে ডিসেম্বর :গভীর রাতে আগুন লেগে ভষ্মিভূত হলো গবাদিপশুর ঘর। ঘটনাটি ঘটেছে দৌলতাবাদের গঙ্গাপ্রসাদ পূর্ব পাড়া এলাকায়। এদিন রাত্রে তিনটা নাগাদ ঘরে কিভাবে আগুন লেগে ভষ্মিভূত হয়ে যায় সাইকেল, যাবতীয় আসবাবপত্র, পোশাক সহ ৬ টি ছাগল। আগুন লাগার পর বাড়ির মালিক আলেপ সর্দার ও তার স্ত্রী মমতাজ বিবি আগুন দেখে হতভম্ব হয়ে যায়। পাড়ার মানুষজনদের চিৎকার করে ডাকার পরে সাড়া মেলে। মানুষজন এসে কোন রকম ভাবেই আগুন নেভাতে পারেনি, তার আগেই সব পুড়ে ছাই। অতি দরিদ্র পরিবারে এখন নেমে শোকের ছায়া। তাদের সংসার চালানোর মত তেমন সামর্থ্য নেই এই গবাদিপশু পালন করেই চলতো সংসার। বাড়ির জায়গাটিও নিজস্ব নয়, খাস জমিতে বাস করে তারা।
গভীর রাতে আগুন লাগার কারণে এলাকার মানুষের সহযোগিতা পেতেও অনেক দেরি হয় যে কারণে তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকার উপরে বলে অনুমান করছে এলাকাবাসী। কিভাবে আগুন লাগল সে বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। ঘটনাস্থলে দৌলতাবাদ থানার পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে দৌলতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গভীর রাতে আগুন লেগে ভষ্মিভূত হলো গবাদিপশুর ঘর
গভীর রাতে আগুন লেগে ভষ্মিভূত হলো গবাদিপশুর ঘর
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















