সংস্কারের জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, অফিস টাইমে তীব্র যানজট

সংস্কারের জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, অফিস টাইমে তীব্র যানজট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


হুগলি – সংস্কারকাজের জন্য বন্ধ রয়েছে দ্বিতীয় হুগলি সেতু, আর তার ফলেই বিপাকে পড়েছেন অফিসযাত্রীরা। সেতুটি এখনও খুলে না দেওয়ায় সকাল থেকেই দুই প্রান্তে দীর্ঘ যানজটের চিত্র দেখা যাচ্ছে। ব্রিজের মুখে দাঁড়িয়ে রয়েছে একাধিক গাড়ি, ফলে শহরের গুরুত্বপূর্ণ সংযোগ রাস্তাগুলিতেও ট্রাফিকের চাপ বেড়েছে।

অফিস টাইমে এই পরিস্থিতির কারণে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াতকারী বহু অফিসগামী মানুষ নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেন না। ট্রাফিক পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চালাচ্ছে, তবে সেতু খুলে না দেওয়া পর্যন্ত পরিস্থিতি যে স্বাভাবিক হবে না, তা নিশ্চিত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top