SIR নিয়ে সরব মমতা, কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ সোমবার

SIR নিয়ে সরব মমতা, কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ সোমবার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – বাংলায় চলা SIR প্রক্রিয়ায় ত্রুটির বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনারকে একাধিক চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনও চিঠিরই উত্তর পাননি তিনি। এবার সরাসরি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে তৃণমূল নেত্রীর। জানা গেছে, আগামী সোমবার, ২রা ফেব্রুয়ারি বিকেল চারটায় তৃণমূলকে সময় দিয়েছে কমিশন। তৃণমূল নেত্রীসহ ১৫ জনের প্রতিনিধিদলকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে এবং বিষয়টি জানিয়ে চিঠিও দেওয়া হয়েছে।
আজ, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার কথা ছিল। সিঙ্গুরের সভা শেষে তিনি দিল্লি উড়বেন বলে ঠিক ছিল। তবে এদিন সকালে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর আসায় জাতীয় রাজনীতিতে শোকের ছায়া নেমে আসে। এই ঘটনায় শোকস্তব্ধ মুখ্যমন্ত্রীও। পরিস্থিতির কারণে তিনি দিল্লি সফর পিছনের ঘোষণা দেন। তবে শোনা যাচ্ছে, আগামিকাল বৃহস্পতিবার দিল্লি যাওয়ার পরিকল্পনা থাকতে পারে।
সিঙ্গুর সভা থেকে ফেরত এসে মমতা সরব হন SIR নিয়ে। তিনি বলেন, “আজ নয়, কাল দিল্লি যাবই। আপনারা মানুষের অধিকার কাড়বেন। হতে দেব না। দরকারে আমি কোর্টে যাব।” এছাড়া, তিনি অভিযোগ করেন, শুনানিতে মানুষকে হয়রানি করা হচ্ছে—কেউ মুসলিম বলে, কেউ শশী বা জয় গোস্বামীকে ডেকে পাঠানো হয়েছে। নাম না করে বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, “লুঠেরাদের পার্টি, ঝুটেরাদের পার্টি। ছেড়ে দেব না। চলবে না অন্যায়। অপেক্ষা কর।”
সূত্রের খবর অনুযায়ী, সোমবার সকালেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যেতে পারেন। জানা গেছে, SIR-এর নিহতদের পরিবারকেও দিল্লি নিয়ে গিয়ে প্রতিবাদে শামিল করা হতে পারে। ভোটার তালিকায় ‘মৃত’দের মঞ্চে হাজির করে শোরগোল ফেলা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। দিল্লিতে কোনও কর্মসূচি হলে তাঁরা সেক্ষেত্রেও অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top