আনন্দপুর অগ্নিকাণ্ড: ৩ কর্মীর মৃত্যু, পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা দেবে ওয়াও মোমো

আনন্দপুর অগ্নিকাণ্ড: ৩ কর্মীর মৃত্যু, পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা দেবে ওয়াও মোমো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – আনন্দপুর অগ্নিকাণ্ডের পর তিন দিন পেরিয়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬-এ। এই পরিস্থিতিতে বুধবার সংস্থা ওয়াও মোমো অগ্নিকাণ্ড ও কর্মীদের মৃত্যু নিয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে মোট তিনজন কর্মী প্রাণ হারিয়েছেন। তাঁদের পরিবারকে পিছু দেওয়া হবে ১০ লাখ টাকা।
রবিবার রাতেও আনন্দপুরের নাজিরাবাদে ছিল ওয়াও মোমোর কারখানা ও গুদাম। প্রতিমুহূর্তে কর্মীদের আনাগোনা চলত। কিন্তু নিমেষে লেলিহান শিখা সেই পরিচিত দৃশ্যকে সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে। অগ্নিকাণ্ডের ৬০ ঘণ্টা পর সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে সংস্থার পক্ষ থেকে দায় চাপানো হয়েছে পাশের গুদামের উপর। বলা হয়েছে, পাশের গুদামে অননুমোদিতভাবে রান্না চলছিল, সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে ওয়াও মোমোর গুদামে।
বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত তিন কর্মীর পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়া তাঁদের আজীবন মাসোহারা দেওয়া হবে এবং মৃতদের সন্তানদের লেখাপড়ার দায়িত্বও সংস্থা গ্রহণ করবে। সংস্থার এই পদক্ষেপে আশা করা হচ্ছে, হতাহত পরিবারগুলোর প্রতি কিছুটা সান্ত্বনা পৌঁছবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top