১ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মমতা–অভিষেক, এসআইআর দাবিতে কেন্দ্রের সঙ্গে বৈঠক

১ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মমতা–অভিষেক, এসআইআর দাবিতে কেন্দ্রের সঙ্গে বৈঠক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – আসন্ন ১ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দিল্লি সফর নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। এই সফরের প্রধান লক্ষ্য এসআইআর সংক্রান্ত দাবি আদায় এবং রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করা।
নবান্ন সূত্রে খবর, রাজ্য উন্নয়নের স্বার্থে এই বিনিয়োগ অঞ্চল গঠনে ছাড়পত্র পেতে মমতা সরাসরি কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন। এছাড়া বাজেট অধিবেশনের প্রাক্কালে মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়াতে রাজধানীর রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।
বুধবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে যাবেন বলে খবর নবান্ন সূত্রে। তাঁর সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ কয়েকজন সাংসদ। এছাড়া ‘এসআইআর আতঙ্কে’ মৃতদের পরিবারের কয়েকজন সদস্যও তৃণমূলের প্রতিনিধিদলে থাকতে পারেন। অভিষেক যখন নির্বাচন কমিশনে গিয়েছিলেন, তখন সরাসরি সংঘাত তৈরি হয়েছিল মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে। এবার যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, বুধবার নয়াদিল্লি সফরে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার পর তিনি শোকপ্রকাশ ও তদন্তের দাবি জানিয়েছেন। এই ঘটনার পর রাজধানী সফর পরিবর্তন করেন তিনি। নির্বাচনী কমিশন এবার তৃণমূল কংগ্রেসকে সময় দিয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৪টের দিকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলকে নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যেতে বলা হয়েছে। রতনপুরের ইন্দ্রখালির মাঠে সরকারি সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আজ তিনি যাননি, তবে অন্য কোনও দিনে সফর হতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top