আদ্রা ডিভিশনে রক্ষণাবেক্ষণের কারণে একাধিক ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত, যাত্রীরা সমস্যায়

আদ্রা ডিভিশনে রক্ষণাবেক্ষণের কারণে একাধিক ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত, যাত্রীরা সমস্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের যাত্রীদের জন্য ভোগান্তির খবর। ৩ থেকে ৮ ফেব্রুয়ারি রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ চলার কারণে একাধিক ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। এতে যাত্রীরা সমস্যার মুখোমুখি হতে পারেন।
সূত্রের খবর, বাতিল হওয়া ট্রেনগুলো হল—
৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার (৩, ৫, ৭ ফেব্রুয়ারি)
৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা-বরাভূম-আসানসোল মেমু প্যাসেঞ্জার (৮ ফেব্রুয়ারি)
৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার (৩, ৫, ৮ ফেব্রুয়ারি)
আংশিক সংক্ষিপ্তকৃত ট্রেনের মধ্যে রয়েছে—
বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস (২ ফেব্রুয়ারি গোমো রেল স্টেশনে যাত্রা শেষ ও শুরু হবে, গোমো-হাঁটিয়া-গোমো সেকশনে পরিষেবা বাতিল)
ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস (২ ও ৫ ফেব্রুয়ারি বোকারো রেল স্টেশনে যাত্রা শেষ ও শুরু হবে, বোকারো-ধানবাদ-বোকারো সেকশনে পরিষেবা বাতিল)
আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জার (৩, ৫, ৭ ফেব্রুয়ারি আদ্রা রেল স্টেশনে যাত্রা শেষ ও শুরু হবে, আদ্রা-পুরুলিয়া-আদ্রা সেকশনে পরিষেবা বাতিল)
বিলম্বিত ট্রেনের মধ্যে রয়েছে—
হাঁটিয়া-খড়গপুর এক্সপ্রেস (৪ ও ৮ ফেব্রুয়ারি, ২ ঘণ্টা বিলম্ব)
বক্সার-টাটানগর এক্সপ্রেস (৭ ফেব্রুয়ারি, ৬০ মিনিট বিলম্ব)
আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানান, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রযুক্তিগত কাজের কারণে তিনটি ট্রেন সম্পূর্ণ বাতিল এবং কিছু ট্রেনের যাত্রাপথ আংশিক সংক্ষিপ্ত করা হয়েছে। এই পরিবর্তনে দৈনন্দিন যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়তে পারেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top