রাজ্য – আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে পেশ হতে চলেছে অন্তর্বর্তী বাজেট। ২০২১ সালের পর এবার ২০২৬ সালেও একইভাবে বাজেট পেশ করা হবে। এটাই তৃতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট, যা পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার দুপুরে রাজ্য বিধানসভায় বাজেট পেশ হবে। এতে লক্ষীর ভান্ডারসহ একাধিক সামাজিক প্রকল্পে বরাদ্দ কেমন হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।
বুধবার দুপুর ১২টায় রাজ্যপাল ভাষণ দেবেন এবং দুপুর আড়াইটায় শেষ হবে অন্তর্বর্তীকালীন বাজেট। জানা গেছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছিল ৫ ফেব্রুয়ারি। এবারও বাজেট পেশের জন্য একই দিন নির্বাচন করা হয়েছে। তৃণমূল বিধায়ক থেকে সাধারণ মানুষ সকলেই এ দিনের বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সামাজিক প্রকল্প চালু করেছেন। এই বাজেটে সেই প্রকল্পগুলিতে কতটা বিনিয়োগ হবে, তা নজরে থাকবে।
সবথেকে বড় বিষয় হলো লক্ষীর ভান্ডার। এই প্রকল্পের ওপর ভর করে মুখ্যমন্ত্রী বহু রাজনৈতিক যুদ্ধ জয় করেছেন। নতুন কোনো জনমুখী প্রকল্প আসে কিনা, এবং সরকারি কর্মচারীদের জন্য ডিএ সংক্রান্ত ঘোষণাও থাকবে কি না, তাও নজরে থাকবে। আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে।
রাজ্য সরকারের রাজস্ব আদায়, আর্থিক বৃদ্ধি, ভিনগ্রহণের সম্ভাবনা—সবই এ দিনের বাজেট থেকে জানা যাবে। কেন্দ্রের বাজেটে বাংলার উল্লেখ না থাকা নিয়ে ভাবতে নারাজ মুখ্যমন্ত্রী। সিঙ্গুর থেকে তিনি জানিয়েছেন, কারো ভিক্ষা চায় না বাংলা; বাংলার মানুষের পাশে থাকবে রাজ্য সরকার। এবার সেই বার্তার প্রভাব বাজেটে কতটা পড়ে, তা দেখার বিষয়। বাজেট বরাদ্দ ৭ থেকে ৮% বৃদ্ধি পেতে পারে। সবচেয়ে বড় প্রস্তাব হতে পারে লক্ষীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধি। ২০২১ সালের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সেপ্টেম্বর মাস থেকে লক্ষীর ভান্ডার চালু করা হয়েছে। এবার কত বরাদ্দ হবে, সেদিকেই নজর থাকবে।




















