মিমিকে হেনস্তার অভিযোগে ধৃত তনয় শাস্ত্রী পেলেন জামিন

মিমিকে হেনস্তার অভিযোগে ধৃত তনয় শাস্ত্রী পেলেন জামিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


উত্তর 24 পরগণা – অভিনেত্রী মিমি চক্রবর্তীর হেনস্তার অভিযোগে ধৃত তনয় শাস্ত্রী অবশেষে তার বিরুদ্ধে দায়ের প্রতিটি মামলায় জামিন পেলেন। গ্রেপ্তারির ১৪ দিন পর বনগাঁ মহকুমা আদালতের মাধ্যমে জামিন পান তিনি। আইনজীবী দীপাঞ্জন দত্ত জানান, “মিমি চক্রবর্তীর অভিযোগের মামলায় আগে জামিন পেয়েছিলেন তনয় শাস্ত্রী। বুধবার পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় বিচারক তাঁকে জামিন দেন।” গ্রেপ্তারির পর বনগাঁ সংশোধনাগারে ছিলেন তনয়। এদিন সন্ধ্যায় তিনি বাড়ি ফেরেন। ফেরার পথে বলেন, “আইনের উপর আস্থা ছিল। স্ট্রংভাবে এসেছিলাম, স্ট্রংভাবে যাচ্ছি। সবাই ভালো থাকবেন।”
ঘটনার সূত্রপাত হয় গত ২৫ জানুয়ারি। বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের বাৎসরিক অনুষ্ঠানে অভিনেত্রী মিমি চক্রবর্তীর আমন্ত্রণ ছিল। রাত সাড়ে ১০টার সময় মিমির উপস্থিতি হওয়ার কথা থাকলেও তিনি এক ঘণ্টা দেরিতে পৌঁছান। মঞ্চে ওঠার সময় পৌনে ১২টা বেজে যায়, কিন্তু অনুষ্ঠান অনুমোদিত ছিল রাত ১২টা পর্যন্ত। সেই কারণে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় মিমিকে, যা নিয়ে হেনস্তার অভিযোগ ওঠে। পুলিশকে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
পুলিশকে হেনস্তা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে তনয় শাস্ত্রীসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়। আদালতে তোলা হলে প্রথমে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। শনিবার সেই মেয়াদ শেষে আদালতে তোলা হলে মিমি সংক্রান্ত মামলায় তনয় জামিন পান, তবে পুলিশকে করা হেনস্তা মামলায় তখন জামিন মেলেনি। বুধবার পুলিশের দায়ের করা মামলায় আদালত জামিন মঞ্জুর করলে সন্ধ্যায় তনয় শাস্ত্রী জেলমুক্ত হন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top