মালদা – ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল Malda District Police। কয়েক কোটি টাকার নারকোটিক্স সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার এই অভিযানের বিস্তারিত জানিয়ে জেলা পুলিশ সুপার Abhijit Banerjee জানান, শুক্রবার রাতে বিশেষ সূত্রে খবর মেলে যে বেআইনিভাবে নিষিদ্ধ মাদক তৈরির কারবার চলছে।
খবরের ভিত্তিতে Kaliyachak Police Station এবং Mothabari Police Station যৌথভাবে মোথাবাড়ির আমলিতলা ফিল্ড এলাকায় অভিযান চালায়। পুলিশের হানা চলাকালীন অন্ধকারের সুযোগ নিয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। তবে চক্রের মূল পান্ডা বা ‘কিংপিন’ পুলিশের জালে ধরা পড়ে।
ধৃতের হেফাজত থেকে একটি কন্টেনার উদ্ধার করা হয়। সেই কন্টেনার থেকে প্রায় সাড়ে চার কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে ধৃতের নাম কাইয়ুম সেখ (৩৪) বলে জানা যায়। তার বাড়ি কালিয়াচক থানার কিসমতপুর এলাকায়।
পুলিশ সুপার জানান, গত কয়েক মাস ধরেই কালিয়াচককে কেন্দ্র করে মাদক তৈরির একাধিক ঘাঁটিতে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। পুলিশের কড়া নজরদারির জেরে কারবারিরা বিভিন্ন পকেট এলাকায় ছড়িয়ে গিয়ে বেআইনি ব্যবসা চালানোর চেষ্টা করছে। বিশ্বস্ত সূত্রের খবরের ভিত্তিতেই এই অভিযান সফল হয়েছে বলে দাবি পুলিশের।
যারা পালিয়ে গেছে, তাদের খোঁজে জেলা জুড়ে তল্লাশি চলছে। আগামী দিনেও মাদকের বিরুদ্ধে এই অভিযান আরও জোরদার করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে জেলা পুলিশ।



















