টিফিন বক্সে লুকানো ব্রাউন সুগার উদ্ধার, মালদহের যুবক গ্রেফতার নকশালবাড়িতে

টিফিন বক্সে লুকানো ব্রাউন সুগার উদ্ধার, মালদহের যুবক গ্রেফতার নকশালবাড়িতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


মালদা -;টিফিন বক্সের ভেতরে লুকিয়ে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। দার্জিলিং জেলার নকশালবাড়ির রথখোলা মোড় এলাকা থেকে প্রায় কয়েক কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মালদহ জেলার এক যুবককে গ্রেফতার করেছে নকশালবাড়ি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে ট্রেনে চেপে মালদহ থেকে নকশালবাড়িতে আসে অভিযুক্ত যুবক। রথখোলা মোড় এলাকায় তার সন্দেহজনক আচরণ পুলিশের নজরে পড়ে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তার পিঠে থাকা একটি ব্যাগ থেকে ১১টি প্লাস্টিকের টিফিন বক্স উদ্ধার হয়। সেগুলি খুলতেই দেখা যায়, প্রতিটি বক্সে ব্রাউন সুগার ভরা রয়েছে।
মোট ১১টি প্যাকেট থেকে প্রায় ১ কেজি ১১৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিপুল পরিমাণ এই মাদক উদ্ধার হওয়ার পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম আবুল কাশিম। তিনি মালদহ জেলার বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সীমান্ত এলাকায় মাদক হাতবদলের উদ্দেশ্যেই তিনি নকশালবাড়িতে এসেছিলেন। সোমবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কোথায় মাদক পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে নকশালবাড়ি থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top