রাম নবমীর শোভাযাত্রাকে ঘিরে পুরুলিয়ায় উত্তেজনা, ইটবৃষ্টি ও ভাঙচুরের অভিযোগ

রাম নবমীর শোভাযাত্রাকে ঘিরে পুরুলিয়ায় উত্তেজনা, ইটবৃষ্টি ও ভাঙচুরের অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


পুরুলিয়া – পুরুলিয়ার পাড়া বিধানসভার ভেলাটার এলাকায় Ram Navami উপলক্ষে শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শুক্রবার বিকেলে শোভাযাত্রা চলাকালীন হঠাৎ ইটবৃষ্টি ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ, যার জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
এই ঘটনায় বিজেপি সাংসদ Jyotirmoy Singh Mahato অভিযোগ করেন, রামভক্তদের শোভাযাত্রা চলার সময় স্থানীয় একটি সম্প্রদায়ের কিছু মানুষ আচমকাই হামলা চালায়। তাঁর দাবি, শোভাযাত্রায় থাকা গাড়িগুলিতে ভাঙচুর করা হয় এবং অংশগ্রহণকারীদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। এই ঘটনায় মিছিলে থাকা কয়েকজন শিশুও আহত হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে।
অন্যদিকে, পাড়া ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে ভিন্ন সুর শোনা গিয়েছে। ব্লক সভাপতি মনোজ সাহা জানান, একটি ঘটনা ঘটেছে ঠিকই, তবে তা কোনওভাবেই কাম্য নয় এবং অন্যায়। একই সঙ্গে তাঁর দাবি, এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে বিজেপি। তিনি আরও বলেন, নির্দিষ্ট কোনও রুট না থাকলেও বিভিন্ন জায়গা থেকে রাম নবমীর শোভাযাত্রা বের হয়েছিল এবং ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করে জানায়, এই ঘটনার সঙ্গে দলীয় রাজনীতির কোনও যোগ নেই এবং পুলিশকে দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, Jyotirmoy Singh Mahato জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের পর বিজেপি ক্ষমতায় এলে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top