কলকাতা – নববর্ষের গভীর রাতে চাঞ্চল্য ছড়াল পর্ণশ্রী থানার পঞ্চাননতলা লেন এলাকায়। বাড়ির ভিতর থেকে উদ্ধার হল এক প্রৌঢ়ার পচাগলা দেহ। মৃতার নাম সোমা দত্ত (৫২) বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে হঠাৎই একটি বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করে। এতে সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে Kolkata Police দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায়, মেঝেতে পড়ে রয়েছে ওই প্রৌঢ়ার পচাগলা দেহ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অসুস্থতাজনিত কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে। তবে সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।




















