টেন্ডারে দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, নবান্নের নতুন নির্দেশে জিরো টলারেন্স বার্তা

টেন্ডারে দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, নবান্নের নতুন নির্দেশে জিরো টলারেন্স বার্তা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বার্তা দিয়ে এবার সরকারি টেন্ডার প্রক্রিয়া নিয়ে কড়া অবস্থান নিল পশ্চিমবঙ্গ সরকার। বারবার একই সংস্থাকে কাজের বরাত দেওয়া কিংবা দরপত্র আহ্বান না করেই চুক্তির মেয়াদ বাড়িয়ে দেওয়ার প্রবণতা বন্ধ করতে নতুন নির্দেশিকা জারি করেছে নবান্ন। এই নির্দেশিকার লক্ষ্য সরকারি ক্রয় ও টেন্ডার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, প্রতিযোগিতামূলক এবং দুর্নীতিমুক্ত করা।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বুধবার মুখ্যসচিব মনোজ আগরওয়ালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে পাঠানো হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কোনও অবস্থাতেই বর্তমান চুক্তির মেয়াদ বৃদ্ধি বা পুনর্নবীকরণের প্রস্তাব বিবেচনা করা হবে না। নির্ধারিত সময়ে নতুন দরপত্র আহ্বান না করার অজুহাতে কোনও সংস্থার কাজের মেয়াদ বাড়ানোও গ্রহণযোগ্য হবে না।

নতুন নির্দেশ অনুযায়ী, কোনও চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে থেকেই নতুন সংস্থা নির্বাচনের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু করতে হবে। এর ফলে সময়মতো নতুন সংস্থা নির্বাচন এবং স্বচ্ছ প্রতিযোগিতার মাধ্যমে কাজ বরাদ্দ নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে।

এছাড়াও প্রতিটি দপ্তরের বিভাগীয় প্রধানকে বর্তমান চুক্তিগুলির বিষয়ে প্রতি মাসে পর্যালোচনা বৈঠক করতে হবে এবং সংশ্লিষ্ট চুক্তির তালিকা অর্থ দপ্তরে পাঠাতে হবে। কোনও সংস্থার চুক্তির মেয়াদ অযথা বাড়ানো বা নতুন টেন্ডার আহ্বানে বিলম্বকে আর্থিক শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এমন ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথাও নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top