স্বাধীনতা দিবসে স্কুল পড়ুয়াদের মার্চ পাস্টে থাকছে না অংশগ্রহণ, নতুন সিদ্ধান্ত রাজ্য সরকারের

স্বাধীনতা দিবসে স্কুল পড়ুয়াদের মার্চ পাস্টে থাকছে না অংশগ্রহণ, নতুন সিদ্ধান্ত রাজ্য সরকারের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানের রূপরেখায় বড় পরিবর্তনের পথে রাজ্য সরকার। বিগত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বছর ১৫ আগস্টের অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের দিয়ে আর মার্চ পাস্ট করানো হবে না। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, তাদের পরিবর্তে কলেজের ছাত্রছাত্রীদের মার্চ পাস্টে অংশগ্রহণের দায়িত্ব দেওয়া হবে।

নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ইতিমধ্যেই তথ্য ও সংস্কৃতি দপ্তরকে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত থাকতে পারবে, তবে তাদের মার্চ পাস্ট বা অন্য কোনও আনুষ্ঠানিক প্রদর্শনীতে অংশগ্রহণ করানো হবে না।

প্রশাসনের দাবি, অনুষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনাকে আরও সুষ্ঠু ও সময়োপযোগী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ১৫ আগস্টের সরকারি অনুষ্ঠান এক ঘণ্টার মধ্যেই সম্পন্ন করতে হবে। সেই লক্ষ্যেই অনুষ্ঠানসূচি সংক্ষিপ্ত করার পাশাপাশি অংশগ্রহণকারীদের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। আগামী স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে সেই নতুন রূপরেখাই কার্যকর হতে চলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top