হাই কোর্টে স্বস্তি ভাস্কর ঘোষের, নবান্ন অভিযান ও আর জি কর মামলায় কড়া পদক্ষেপে পুলিশের উপর স্থগিতাদেশ

হাই কোর্টে স্বস্তি ভাস্কর ঘোষের, নবান্ন অভিযান ও আর জি কর মামলায় কড়া পদক্ষেপে পুলিশের উপর স্থগিতাদেশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কলকাতা হাই কোর্টে বড় আইনি স্বস্তি পেলেন। নবান্ন অভিযান এবং আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৪ আগস্ট। ততদিন পর্যন্ত আদালতের দেওয়া এই অন্তর্বর্তী সুরক্ষা বলবৎ থাকবে।

আদালতের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি পাওয়ার পর ভাস্কর ঘোষ জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর সঙ্গে আলোচনায় আন্দোলনের সময় দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। তবে এই বিষয়ে সরকারিভাবে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, নবান্ন অভিযান এবং পরবর্তীতে আর জি কর আন্দোলনে সক্রিয় ভূমিকা নেওয়ার অভিযোগে ভাস্কর ঘোষের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। সেই এফআইআরগুলি খারিজের আবেদন জানিয়েই তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন।

মামলার শুনানিতে ভাস্কর ঘোষের আইনজীবী আদালতে দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয়, মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ভাস্কর ঘোষের বিরুদ্ধে পুলিশ কোনও কঠোর বা জবরদস্তিমূলক পদক্ষেপ নিতে পারবে না। আগামী ১৪ আগস্ট মামলার পরবর্তী শুনানিতে বিষয়টি ফের আদালতে উঠবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top