বিএড কলেজে অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ হাই কোর্ট, তদন্তের নির্দেশ উচ্চশিক্ষা দফতর ও এনসিটিই-কে

বিএড কলেজে অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ হাই কোর্ট, তদন্তের নির্দেশ উচ্চশিক্ষা দফতর ও এনসিটিই-কে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা:

রাজ্যে বিএড কোর্স পরিচালনার নামে একাধিক বেসরকারি কলেজে অনিয়মের অভিযোগে কঠোর অবস্থান নিল কলকাতা হাই কোর্ট। এই সংক্রান্ত এক মামলার শুনানিতে বিচারপতি অনিন্দিতা সিনহা প্রশ্ন তোলেন, ছাত্রছাত্রীদের শিক্ষার মান ও ভবিষ্যৎ নিয়ে সংশ্লিষ্ট কলেজগুলির আদৌ কোনও দায়বদ্ধতা রয়েছে কি না। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, রাজ্যের উচ্চশিক্ষা দফতরকে উপযুক্ত আধিকারিকদের নিয়ে একটি তদন্তকারী দল গঠন করতে হবে। সেই দল রাজ্যের বেসরকারি বিএড কলেজগুলির কার্যকলাপ, শিক্ষার মান এবং নিয়ম মেনে প্রতিষ্ঠানগুলি পরিচালিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে।

একই সঙ্গে ‘ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন’ (এনসিটিই)-কেও বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত। সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে আগামী ১ অক্টোবরের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, যেসব ছাত্রছাত্রী বিভিন্ন সমস্যার কারণে প্রথম সেমেস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছে আদালত। যাতে কোনও পড়ুয়ার শিক্ষাজীবন বা ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ রক্ষা করাই এই নির্দেশের মূল উদ্দেশ্য বলে আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top