পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান অনিল ভার্মা, বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান অনিল ভার্মা, বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা:

সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অনিল ভার্মার নিয়োগের ঘোষণা করা হয়েছে। সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিল ভার্মা যেদিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন, সেদিন থেকেই তাঁর নিয়োগ কার্যকর হবে। সরকারি নিয়োগ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

অনিল ভার্মা ১৯৮৯ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস আধিকারিক। তিনি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ভারতীয় প্রশাসনিক পরিষেবায় যোগদান করেন। কর্মজীবনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

তিনি নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব সামলেছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ ভ্যালুয়েশন বোর্ডের চেয়ারম্যান হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। প্রায় ৩৭ বছরের প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন অনিল ভার্মার নেতৃত্বে পিএসসি-র নিয়োগ প্রক্রিয়া আরও কার্যকর ও স্বচ্ছ হবে বলেই আশা করছে প্রশাসন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top