ডায়মন্ড হারবার কোভিড মডেল নিয়ে তদন্তের নির্দেশ, জাতীয় মেডিক্যাল কমিশনের পদক্ষেপে নতুন বিতর্ক

ডায়মন্ড হারবার কোভিড মডেল নিয়ে তদন্তের নির্দেশ, জাতীয় মেডিক্যাল কমিশনের পদক্ষেপে নতুন বিতর্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা:

সেবাশ্রয় শিবির সংক্রান্ত বিতর্কের আবহেই এবার ২০২২ সালের ডায়মন্ড হারবার কোভিড মডেলকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। করোনাকালে পরিচালিত মেগা কোভিড-১৯ টেস্টিং কর্মসূচির নিয়ম মেনে পরিচালনা এবং স্বচ্ছতা নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে জাতীয় মেডিক্যাল কমিশন রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে তদন্তের নির্দেশ দিয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাসের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযোগে দাবি করা হয়েছে, ২০২২ সালের জানুয়ারিতে ডায়মন্ড হারবারে আয়োজিত মেগা কোভিড-১৯ টেস্টিং কর্মসূচিতে সরকারি অর্থ ও সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এই অভিযোগের তদন্তের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হন অভিযোগকারী।

অভিযোগপত্রে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার তৎকালীন জেলাশাসক, ডায়মন্ড হারবার পুলিশ জেলার তৎকালীন পুলিশ সুপার-সহ মোট ২৬ জন পদস্থ আধিকারিকের ভূমিকা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে।

জাতীয় মেডিক্যাল কমিশনের নির্দেশের পর বিষয়টি নিয়ে তদন্তের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। অভিযোগগুলির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top