LPG গ্যাস সিলিন্ডার নিয়ে বড় আপডেট, মার্চ থেকে নতুন কানেকশন বন্ধ

LPG গ্যাস সিলিন্ডার নিয়ে বড় আপডেট, মার্চ থেকে নতুন কানেকশন বন্ধ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


নয়াদিল্লি: এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে বড় আপডেট। নতুন গ্যাস কানেকশন পাওয়ার ক্ষেত্রে আপাতত সমস্যার মুখে পড়তে হচ্ছে গ্রাহকদের। তেল সংস্থাগুলি বর্তমানে নতুন কানেকশনের পরিবর্তে পুরনো গ্রাহকদের সময়মতো সিলিন্ডার রিফিল দেওয়ার উপর বেশি গুরুত্ব দিচ্ছে।

তেল সংস্থা সূত্রে খবর, চলতি বছরের মার্চ মাস থেকেই ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন কানেকশন দেওয়া হচ্ছে না। ফলে নতুন করে এলপিজি কানেকশন নিতে চাওয়া গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে।

পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে সাময়িকভাবে নতুন এলপিজি কানেকশন দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। এই পরিস্থিতিতে বিদ্যমান গ্রাহকদের রিফিল সরবরাহ নিশ্চিত করাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তবে নতুন এলপিজি কানেকশনের উপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়নি বলেও স্পষ্ট করেছে সরকার। পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে এবং এলপিজি সরবরাহ ফের স্থিতিশীল হলে নতুন কানেকশন দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top