আরজি কর মামলায় সিবিআইকে তিন সপ্তাহের সময়সীমা, ‘অতিরিক্ত তদন্ত’ শেষের নির্দেশ হাইকোর্টের

আরজি কর মামলায় সিবিআইকে তিন সপ্তাহের সময়সীমা, ‘অতিরিক্ত তদন্ত’ শেষের নির্দেশ হাইকোর্টের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআইয়ের নতুন বিশেষ তদন্তকারী দলকে ‘অতিরিক্ত তদন্ত’ শেষ করার সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে অতিরিক্ত তদন্তের কাজ শেষ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

শুক্রবার রুদ্ধদ্বার কক্ষে মামলার শুনানি হয়। সেখানে সিবিআই তদন্তের অগ্রগতির রিপোর্ট আদালতে পেশ করে। নির্যাতিতার পরিবারের তরফে যে ৫৪টি নির্দিষ্ট বিষয় খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছিল, তার মধ্যে ১৬টি বিষয় ইতিমধ্যেই তদন্ত করে দেখা হয়েছে বলে আদালতে জানায় সিবিআই।

তদন্তের অগ্রগতি জানাতে গিয়ে সিবিআই আরও জানিয়েছে, ঘটনার রাতে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকদের জন্য রাতের খাবার নিয়ে আসা ডেলিভারি বয়কে সম্পূর্ণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি, ওই রাতে নির্যাতিতার সঙ্গে খাবার খাওয়া চার চিকিৎসকেরও পূর্ণাঙ্গ জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, বাকি বিষয়গুলিও খতিয়ে দেখে আগামী তিন সপ্তাহের মধ্যে অতিরিক্ত তদন্তের কাজ গুটিয়ে তদন্তের অগ্রগতি আদালতের সামনে তুলে ধরতে হবে সিবিআইকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top