রাজ্য -;রাজ্য পুলিশের প্রশাসনিক স্তরে ফের রদবদল। মঙ্গলবার পাঁচ পুলিশ আধিকারিকের বদলি সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেট। নির্দেশ অনুযায়ী, ডায়মন্ড হারবারের DIB-এর Dy. SP শান্তনু সেনকে ডিরেক্টরেট অফ সিকিউরিটির Dy. SP পদে পাঠানো হয়েছে। বীরভূমের DIB-এর Dy. SP তৌহিদ আনোয়ারকে West Bengal Intelligence Bureau-র Joint Assistant Director করা হয়েছে।
দক্ষিণ দিনাজপুরের ট্রাফিকের Dy. SP বিল্লা মঙ্গল সাহাকে SAP-এর ১২তম ব্যাটালিয়নের Assistant Commandant পদে বদলি করা হয়েছে। অন্যদিকে, হাওড়ার ACP তুষার কান্তি পাঠককে আপাতত তাঁর বর্তমান পদেই রাখা হয়েছে। তাঁর পুরনো পুরুলিয়া পোস্টিং সংক্রান্ত নির্দেশ বাতিল করা হয়েছে।
এ ছাড়া ডিরেক্টরেট অফ সিকিউরিটির Dy. SP অরূপ কুমার কল্লেকে RAF-এর ব্যারাকপুর ব্যাটালিয়নের Assistant Commandant পদে পাঠানো হয়েছে। তবে তাঁকে ডিরেক্টরেট অফ সিকিউরিটিতে ডেপুটেশনেই রাখা হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
এর আগে রাজ্য পুলিশ প্রশাসনে আরও একটি ছোটখাটো রদবদলের নির্দেশ জারি হয়েছিল। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ সার্ভিস সেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের Additional Superintendent of Police পদে থাকা IPS অফিসার ডঃ বুশরা বানোকে বদলি করে SAP-এর ৪ নম্বর ব্যাটালিয়নের Deputy Commandant করা হয়েছে। জনগণের স্বার্থে অবিলম্বে কার্যকর হওয়া এই রদবদলে এক IPS এবং দুই WBPS অফিসার-সহ মোট তিন সিনিয়র পুলিশ আধিকারিকের পোস্টিংয়েও পরিবর্তন আনা হয়েছে।




















