সুনীতার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই লালবাগচা রাজার প্যান্ডেলে গোবিন্দা! সঙ্গে ‘চর্চিত প্রেমিকা’ কোমল রানি, ভাইরাল ছবি-ভিডিয়ো

সুনীতার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই লালবাগচা রাজার প্যান্ডেলে গোবিন্দা! সঙ্গে ‘চর্চিত প্রেমিকা’ কোমল রানি, ভাইরাল ছবি-ভিডিয়ো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


মুম্বই: স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে আইনি টানাপোড়েন ও বিবাহবিচ্ছেদের জল্পনার মধ্যেই ফের চর্চায় অভিনেতা গোবিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজার প্যান্ডেলে গণেশের আশীর্বাদ নিতে দেখা গেল তাঁকে। তবে অভিনেতা সেখানে একা ছিলেন না। তাঁর সঙ্গে ছিলেন কোমল রানি স্বর্ণকার, যাঁকে ঘিরে সাম্প্রতিক সময়ে গোবিন্দার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিয়োয় দেখা যাচ্ছে, গোবিন্দা ও কোমল রানি একসঙ্গে লালবাগচা রাজার প্যান্ডেলে প্রবেশ করছেন। তাঁদের সঙ্গে দু’পক্ষের টিমের সদস্যরাও ছিলেন। প্যান্ডেলের ভিতরে তাঁরা প্রসাদ গ্রহণ করেন এবং ভক্তিভরে পুজোয় অংশ নেন। পুরোহিত তাঁদের কপালে তিলক পরিয়ে দেন।

এদিকে গোবিন্দাকে এক ঝলক দেখার জন্য প্যান্ডেলের বাইরে ভক্তদের ভিড় জমে যায়। ভক্তদেরও নিরাশ করেননি অভিনেতা। হাসিমুখে হাত নেড়ে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ভাইরাল হওয়া ভিডিয়োয় বেশ ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছে গোবিন্দাকে।

অন্যদিকে, সুনীতা আহুজাকেও লালবাগচা রাজার প্যান্ডেলে দেখা গিয়েছে। তবে তিনি সেখানে একাই উপস্থিত ছিলেন। একই জায়গায় গোবিন্দা ও সুনীতার উপস্থিতি এবং অভিনেতার সঙ্গে কোমল রানিকে দেখা যাওয়ায় নতুন করে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও নিশ্চিত বক্তব্য সামনে আসেনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top