পুজোর আগেই বড় স্বস্তি সরকারি কর্মীদের! ২০০৮-২০১৫ সালের বকেয়া DA এক কিস্তিতে মেটানোর সিদ্ধান্ত রাজ্যের

পুজোর আগেই বড় স্বস্তি সরকারি কর্মীদের! ২০০৮-২০১৫ সালের বকেয়া DA এক কিস্তিতে মেটানোর সিদ্ধান্ত রাজ্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটাতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া DA এককালীন মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার অর্থ দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট সময়ের বকেয়া DA-এর হিসাব করা হবে সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক বা AICPI-এর ১০০ শতাংশ হারে। তবে ২০২৬ সালের মার্চে জারি হওয়া আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যে বকেয়া DA দেওয়া হয়েছে, সেই অর্থ চূড়ান্ত হিসাবের সময় সমন্বয় করা হবে। অর্থাৎ একই সময়ের জন্য কোনও কর্মী যাতে দু’বার অর্থ না পান, সেই বিষয়টি হিসাবের মধ্যে রাখা হবে।

টাকা দেওয়ার পদ্ধতিতেও কর্মীদের শ্রেণিভেদে আলাদা নিয়ম রাখা হয়েছে। গ্রুপ ‘এ’, ‘বি’ ও ‘সি’ কর্মীদের বকেয়া DA তাঁদের GPF অ্যাকাউন্টে জমা হবে। গ্রুপ ‘ডি’ কর্মীদের ক্ষেত্রে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। যাঁদের অবসরের আর তিন মাস বা তার কম সময় বাকি, তাঁদের ক্ষেত্রেও GPF-এর পরিবর্তে সম্পূর্ণ বকেয়া অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

তবে GPF-এ জমা হওয়া বকেয়া DA সঙ্গে সঙ্গে তোলা যাবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৮ সালের ৩১ মার্চ পর্যন্ত এই অর্থের ভিত্তিতে অগ্রিম বা চূড়ান্ত টাকা তোলার সুযোগ থাকবে না। তবে তার আগেই সংশ্লিষ্ট কর্মীর অবসর, পদত্যাগ বা মৃত্যু হলে নিয়মে বিশেষ ছাড় প্রযোজ্য হবে। ফলে দীর্ঘদিনের বকেয়া DA নিয়ে অপেক্ষায় থাকা সরকারি কর্মীদের জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top