পুজোয় কলকাতায় অমিত শাহ! বেলুড় মঠ দর্শন, শোভাবাজার রাজবাড়ি-সহ একাধিক মণ্ডপে যাওয়ার কর্মসূচি

পুজোয় কলকাতায় অমিত শাহ! বেলুড় মঠ দর্শন, শোভাবাজার রাজবাড়ি-সহ একাধিক মণ্ডপে যাওয়ার কর্মসূচি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপুজোর সূচনা হয়েছে ধুমধাম করে। মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়। তবে পুজোর আবহেই কলকাতায় আসছেন তিনি। বেলুড় মঠ দর্শনের পাশাপাশি শহরের একাধিক দুর্গাপুজো মণ্ডপে যাওয়ার কথা রয়েছে তাঁর।

সূচি অনুযায়ী, ১৭ অক্টোবর, প্রথম সপ্তমীর সন্ধ্যায় আহমেদাবাদ থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাত ৮টা নাগাদ তাঁর কলকাতায় পৌঁছনোর কথা। এরপর আলিপুরের ‘সৌজন্য’ অতিথিশালায় রাত্রিবাস করবেন তিনি।

পরদিন, ১৮ অক্টোবর দ্বিতীয় সপ্তমীতে ঠাসা কর্মসূচি রয়েছে শাহের। সকালে বেলুড় মঠে যাওয়ার কথা তাঁর। এরপর কলকাতার বেশ কয়েকটি দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শন করবেন তিনি। তাঁর সফরসূচিতে রয়েছে ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়িও।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই দুর্গাপুজোকে ঘিরে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। পুজোর দিনগুলিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কলকাতা সফর এবং বিভিন্ন মণ্ডপে তাঁর উপস্থিতি ঘিরে নজর থাকবে রাজনৈতিক মহলেরও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top