
নিজস্ব সংবাদদাতা,মহিষাদল কলকাতা , ১৭ ই জুন :নবান্নে পৌঁছল জুনিয়র ডাক্তারদের বাস। প্রতিনিধি দলে রয়েছেন প্রত্যেক মেডিক্যাল কলেজ থেকে ১জন করে প্রতিনিধি। বৈঠকে থাকবেন বেসরকারি ও ডেন্টাল কলেজের প্রতিনিধিরাও। নবান্নের কনফারেন্স রুমে বৈঠকের প্রস্তুতি চলছে। বৈঠকে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থাকবেন। সঙ্গে থাকবেন উচ্চ পদস্থ পুলিস আধিকারিকরা। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৈঠক।



















