সরকারি হাসপাতালে রক্ত নিয়ে দালাল চক্র, ধৃত ২

সরকারি হাসপাতালে রক্ত নিয়ে দালাল চক্র, ধৃত ২

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বীরভূম:- টাকার বিনিময়ে রক্তের দালালির অভিযোগ দীর্ঘদিনের। আর এবার খোদ সরকারি হাসপাতালে হাতে নাতে ধরা পরল দুই দালাল। প্রকাশ্যে স্বীকারোক্তিও দিলেন টাকার বিনিময় রক্তের ব্যবসা করা ওই দুই দালাল।

ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর সিয়ান মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। ঘটনায় হাতেনাতে ধৃত দুই রক্ত দালাল চক্রি উজ্জ্বল দাস এবং শম্ভু মাহাতো। তাদের গ্রেফতার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। জানা গিয়েছে এই দুই মৃত ব্যক্তির বাড়ি বীরভূমের সিউড়িতে। খোদ সরকারি হাসপাতালে রক্ত নিয়ে এমন চক্র চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে।

গতকাল গভীর রাতে বোলপুর সিয়ান মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে আসেন ওই ২ দালাল উজ্জ্বল দাস এবং শম্ভু মাহাতো। ওই দুই ব্যক্তির বিরুদ্ধে জেলা জুড়ে রক্ত নিয়ে দালালরাজ চালানোর অভিযোগ দীর্ঘদিনের। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই দুই ব্যক্তিকে চিনতে পেরে দ্রুত খবর দেন শান্তিনিকেতন থানায়। শান্তিনিকেতন থানার পুলিশ এসে ওই দুজনকে ব্লাড ব্যাংক থেকে গ্রেফতার করেন।

গ্রেফতার হওয়ার পর ওই দুই ব্যক্তি ব্লাড ব্যাংকের সকলের সামনে দাঁড়িয়েই স্বীকার করে নেন, তারা দুজন টাকার বিনিময়ে রক্ত কেনা বেচা করে। ধৃতরা ক্যামেরার সামনে জানান, “বাসুদেব সাহা নামে এক ব্যক্তি সিউড়ি সদর হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তার প্রয়োজন ‘এ নেগেটিভ’ রক্ত। সেই রোগীর জন্য প্রয়োজনীয় রক্ত জোগাড় করতেই তারা এসেছিলেন এখানে।” এ বিষয়ে তারা আরো জানান ক্যান্সারে আক্রান্ত বাসুদেব সাহার পরিবারের সাথে তাদের ১০০০ টাকার চুক্তি হয়।

শান্তিনিকেতন থানার পুলিশ রক্ত নিয়ে এই দালাল চক্রে আরো বড়সড় কোন যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top