
রায়া সাধুঃ ঠিক যেন বলিউড মার্কা লুক; গলায় ঝুলছে সোনার মোটা চেনের মালা, কব্জিতে সোনার চওড়া রিসলেট। এক্কেবারে মাচো হিরোর মতো হাটছেন এক ব্যক্তি। কি মনে হতেই হঠাৎ করেই দেশলাই ঠুকে দিলেন রাস্তার মাঝে দাঁড় করানো একটি জীপে। রাস্তায় তখনো চলছে গাড়ি ঘোড়া। গাড়ি থমিয়ে, নেমে তা দেখার কিংবা ফিরে তাকানোর অবকাশ নেই কারোর। যে যার মত চলছে। তার মধ্যেই এমন একটা কাণ্ড ঘটিয়ে সেই ম্যাচো লুক নিয়ে প্রস্থান করলেন অজ্ঞাতনামা ওই ব্যক্তি। এমন দুর্ধর্ষ কান্ড ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিনি।


















