
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা ,৬ই সেপ্টেম্বর : নরেন্দ্রপুরে আবার খুন। আবার রাতের অন্ধকারে গুলি করে খুন। মৃতের নাম বিশ্বজিৎ সর্দার, ওরফে বাবুসোন বড়াল l মালিপাড়া বটতলা এলাকার ঘটনা। আক্রান্তকে বাঙুর হসপিটালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত বাবুসোনার নামে পুলিশের খাতায় অনেক অভিযোগ রয়েছে। অভিযোগের আঙ্গুল শেখ বিনোদের খাস সাগরেদ দের নামে। সমাজবিরোধী কার্যকলাপের সাথে জড়িত ছিল বাবু সোনা। বাঁশ দ্র নী থানা এলাকার বাসিন্দা বাবু সোনা। তবে এই ঘটনায় নরেন্দ্রপুর থানার পুলিশ রাতেই বাবু সোনার সঙ্গী রাজাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।



















