
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,৮ই সেপ্টেম্বর : একটি মদের দোকান লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি ।ভরা বাজারে দাঁড়িয়ে গুলি চালাতে দেখে আতঙ্কিত হয়ে দোকানের শাটার নামিয়ে দেয় এলাকার অন্য ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটে শনিবার রাত নটা নাগাদ বনগাঁ থানার মতিগঞ্জ মোড় সংলগ্ন বনগাঁ-বাগদা সড়কের হাটখোলা মোরে অশোক ঘোষ নামে স্থানীয় এক ব্যক্তির বিলিতি মদের দোকান। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গুলির স্পিন্টার ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷



















