বিবাহিত পুরুষের সাথে যুবতীর অবৈধ সম্পর্কের জেরে আত্মঘাতী যুগল

বিবাহিত পুরুষের সাথে যুবতীর অবৈধ সম্পর্কের জেরে আত্মঘাতী যুগল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা: বিবাহিত পুরুষের সাথে যুবতীর অবৈধ সম্পর্কের জেরে আত্মঘাতী যুগল। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার শেরপুর এলাকার।

পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর আমড়াতলার বাসিন্দা বছর সতেরোর পারভিন খাতুনের সাথে রামচন্দ্রপুর এর বাসিন্দা বছর আঠাশের সাদ্দাম হোসেন মোল্লার গড়ে ওঠে অবৈধ প্রেমের সম্পর্ক। সাদ্দামের বৈবাহিক জীবনের কথা জানাজানি হতেই বিষ খেয়ে আত্মঘাতী হয় ওই তরুণী। এমনকি যুবক সাদ্দাম হোসেন মোল্লাও একইভাবে বিষ খেয়ে আত্মঘাতী হয়। স্থানীয় সূত্রে খবর, মৃত সাদ্দামের স্ত্রী ও দুটি পুত্র সন্তান রয়েছে। তবে মৃতের পরিবারের দাবি, তাদের ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পনামাফিক খুন করেছে তরুনীর পরিবার। পরে সেই তরুণী ভয় পেয়ে নিজেও বিষ খেয়ে আত্মঘাতী হয়।

তবে সমস্ত ঘটনায় একথা স্পষ্ট যে পরকীয়ার জেরেই বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে ওই যুগল। ঘটনা তদন্তে উস্থি থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top