দিদিকে বলো কর্মসূচিতে ক্ষোভের মুখে তৃণমূল

দিদিকে বলো কর্মসূচিতে ক্ষোভের মুখে তৃণমূল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, বীরভূম: ফের বিক্ষোভের মুখে তৃণমূল। দিদিকে বল কর্মসূচিতে গিয়ে এরআগেও বিক্ষোভের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বৃহস্পতিবার ঘটল তারই পুনরাবৃত্তি।

বৃহস্পতিবার রাতে বীরভূমের মুরারই ১নম্বর ব্লকের রাজগ্রাম গোপালপুর সংসদে ব্লক সভাপতি বিনয় ঘোষের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা গ্রামে যান। সেখানে বিভিন্ন গ্রামবাসীদের কাছ থেকে শুনছিলেন তাদের অভাব অভিযোগের কথা। কিন্তু সেখানে গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হয় তৃণমূল কর্মীদের, তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। তাদের অভিযোগ, বিশেষ করে এলাকার গরীব মানুষদের বাড়ি দেওয়া হচ্ছেনা, রীতিমতো বেছে বেছে দেওয়া হচ্ছে বাংলার আবাস যোজনার বাড়ি। পাশাপাশি রেশন কার্ড না পাওয়ার ক্ষেত্রেও রয়েছে ক্ষোভ। এছাড়াও গ্রামবাসীদের আরও অভিযোগ দিদিকে বলতে ফোন করার জন্য যে ফোন নাম্বার দেওয়া হচ্ছে তাতে দিদির সাথে সরাসরি কথা বলতে পারছেনা গ্রামবাসীরা। এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা, সমস্যা মেনে নিয়ে নেতার দাবি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে যাতে সাধারণ মানুষ শুদ্ধ পানিয় জল পেতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top