ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই কুখ্যাত দুষ্কৃতী

ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই কুখ্যাত দুষ্কৃতী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,মালদা : ব্রাউন সুগার সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালায় কারবালা ময়দান এলাকায়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ১০৫ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম, বনমালী মন্ডল (৩২) ও মুনতাজুল হক (৩৪)। ধৃতদের বাড়ি কালিয়াচক এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এর আগে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়।তাদের গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top