ক্যালিফোর্নিয়ায় দাবদাহে পুড়ে ছাই পাঁচটি কয়েক কোটি ডলারের বাড়ি

ক্যালিফোর্নিয়ায় দাবদাহে পুড়ে ছাই পাঁচটি কয়েক কোটি ডলারের বাড়ি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,ক্যালিফোর্নিয়া: দ্রুতগতিতে ছড়িয়ে পড়া দাবদাহে ক্যালিফোর্নিয়ায় অন্তত পাঁচটি কয়েক কোটি ডলারের বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। গভীর রাতে প্রাণহাতে পালাতে হয়েছে হলিউড সেলেব্রিটিদের। পশ এলাকা ব্রেন্টউড থেকে সবাইকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি ছেড়ে পালাতে হয়েছে বলিউড অভিনেতা আর্নল্ড সোয়ার্জেনেগারকেও। সোমবারই তাঁর নতুন ফিল্ম ‘টার্মিনেটরঃ ডার্ক ফেট’-এর মুক্তির কথা ছিল। ব্রেন্টউডেই থাকেন বেসবল সুপারস্টার লেব্রন জেমস, চিত্রতারকা, প্রযোজক ও মিডিয়া কোম্পানির কর্তারা। ২ কোটি ৩০ লাখ ডলারে ব্রেন্টউডে বাড়ি কিনেছিলেন জেমস। বনের আগুন নেভাতে হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে জল। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আগুনের জন্য বহু এলাকায় স্কুল বন্ধ রাখা হয়েছে। বন্ধ বিশ্ববিদ্যালয়ও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top