
নিউজ ডেস্ক,উত্তর ২৪ পরগণা: এস কে মিরাজ মিরাজ উদ্দিন,বাবার নাম সেখ সিরাজ উদ্দিন। টিটাগর থানার অন্তর্গত এলাকার বাসিন্দা। গত শনিবার রাতে পেটিএম ইন্সটল করেছিল মিরাজ,পরের দিন সকালেই তার ফোনে একটি মেসেজ আসে পেটিএম এর তরফ থেকে তাতে লেখা থাকে কেওয়াইসি বিভিন্ন তথ্য এবং একটি ফোন নাম্বার তারপর সেই ফোন নাম্বার থেকে তার কাছে বারবার ফোন আসতে থাকে কেওয়াইসি করার জন্য,কেওয়াইসি করার জন্য তাকে ফোন করেছিল তাকে বলা হয়েছিল একটি এপ্লিকেশন ডাউনলোড করতে যার নাম কুইক সাপোর্ট এটি ডাউনলোড করার পর তাকে বলা হয়েছিল তাতে তোমার ইনফরমেশন গুলো ইনপুট করো নাম ফোন নাম্বার ইমেইল এবং তার পরেই তাকে বলা হয় তুমি তোমার নাম্বারে 10 টাকা রিচার্জ করো না করলে তোমার পেটিএম অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। যথারীতি সে ডেবিট কার্ড ডিটেইলস ইনপুট করে সেটা রিচার্জ করতে গেলেই হঠাৎ দেখে তার অ্যাকাউন্ট থেকে কুড়ি হাজার টাকা ডেবিট হয়ে গেছে সাথে সাথেই ওই হ্যাকাররা আরো 28 হাজার টাকা ইনপুট করেছিল।মিরাজ সেটা বুঝতে পারায় সাথে সাথে সমস্ত ডেবিট কার্ড ফোন নাম্বার এর লিংক এবং ওই কুইক সাপোর্ট অ্যাপসটি আনইনস্টল করে দেয় এবং এটিএম কার্ড ব্লক করে দেয়। পরক্ষনেই তাদের ওই নাম্বার থেকে বহুবার ফোন আসতে থাকে।মিরাজ স্থানীয় খড়দা থানায় গিয়ে জিডি করলে সেখান থেকে তাকে বলা হয় ব্যারাকপুর সাইবার সেলে ব্যাপারটা জানানোর জন্য সেখানে যাওয়ার পর পুলিশ সমস্ত তথ্য নেওয়ার পরে তাদের খুব একটা অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়নি বরং তাচ্ছিল্য করে টোন কেটে বলেছে করে দিয়েছো যা বলেছে তাহলে গেছে তোমার টাকা এবং বলেছে ঠিক আছে তাহলে আপনি একমাস পরে দেখা করুন দেখি কি করতে পারি।



















