
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ০৬.১১.২০১৯, চিট ফান্ড সম্পর্কিত জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালে সোমবার সকালে ইডি দপ্তরে উপস্থিত হলেন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরি। ২০১০ সালে সাংসদ থাকা কালিন আবু হাসেম খান প্রধানমন্ত্রী দপ্তরে লিখিত একটি অভিযোগ জানান। যেখানে তিনি বলেছিলেন কয়েকটি চিট ফান্ড কোম্পানি বেআইনিভাবে টাকা তুলছে। তার কিছুদিন পর তিনি আবার একটি চিঠি পাঠান দপ্তরে। যেখানে আগের অভিযোগ তুলে নেন তিনি।
দ্বিতীয়বারের চিঠিতে তিনি বলেন, চিট ফান্ড সম্পর্কিত যে তথ্য তিনি দিয়েছিলেন সেটি ভুল ছিল। ইডি আধিকারিকরা সন্দেহ করেছেন, আবু হাসেন খান হয়তো কিছু লোকাচ্ছেন। তাঁর সঙ্গে গৌতম কুণ্ডুর বৈঠক হয়েছিল যেখানে তাঁরা হয়তো বোঝাপড়া করেনেন। কেন হঠাৎ তিনি এরূপ অভিযোগ করেন আর তারপরই তা তুলে নেন সেই প্রসঙ্গে বহু তথ্যের সন্ধান পেতে সাংসদ আবু হাসেম খানকে ডেকে পাঠানো হয় ইডি দপ্তরে।



















