মদ খাওয়ার প্রতিবাদ করায় যুবককে মারধরের অভিযোগ

মদ খাওয়ার প্রতিবাদ করায় যুবককে মারধরের অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৭ই নভেম্বর, মদ খাওয়ার প্রতিবাদ করায় এক যুবককে মারধর করার অভিযোগ উঠল তিন যুবকের উপর। ঘটনাটি ঘটেছে রাজারহাট থানার ভাতেন্ডার  নামক এলাকায়। প্রতারিত যুবক রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তিন জনকে আটক করেছে রাজারহাট থানার পুলিশ।

রাজারহাট থানা এলাকার ভাতেন্ডার বাসিন্দা সুজিত সাউয়ের অভিযোগ, বুধবার রাতে তার বাড়ির পাশে বেশ কিছু যুবক বক্স বাজিয়ে মদ, গাঁজা খাচ্ছিল। সুজিত বাবু বারন করলেও তারা তাঁর কথা কানে লাগায়না। সকাল বেলায় মেয়েকে  স্কুলে দিয়ে ফেরার সময় সুজিত সাউ এর রাস্তা আটকায় সেই যুবকেরা। তখন সুজিত সাউ বলেন, এখানে মদ গাঁজা খাওয়ার জায়গা না। এই কথা বলার পর তাঁকে মারধর শুরু করে বলে অভিযোগ।এদের মধ্যে দুজন বাইরের ছেলে ও একজন পাশের বাড়ির ছিল। এরপর আজ সকালে সুজিত বাবু  রাজারহাট থানায় অভিযোগ করতে গেলে প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করলেও পরে অভিযোগ নেওয়া হয় এবং তিনজনকে আটক করে পুলিশ। তবে গোটা ঘটনার কথা অস্বীকার করে অভিযুক্তদের বাড়ির লোকেরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top