বাড়ির মধ্যে স্বযত্নে রাখা ১৪১ বছরের ফ্রুটকেক

বাড়ির মধ্যে স্বযত্নে রাখা ১৪১ বছরের ফ্রুটকেক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২০ ডিসেম্বর, সামনে ২৫শে ডিসেম্বর, ঘরে ঘরে কেক-এর পাহাড়।আর কেক খেতে কে না ভালোবাসে! তবে কেকের বয়স হয় বলে কি কেউ শুনেছেন? হ্যাঁ, আমেরিকার মিশিগানের একটি বাড়িতে রাখা আছে এমনই একটি কেক, যার বয়স ১৪১ বছর।কোনো সোনা, মূল্যবান জিনিস বা সম্পত্তি নয়, বংশানুক্রমিক ভাবে পাওয়া যা এখনও যত্নে রাখা আছে, তা হল কেক।

জানা গিয়েছে, ১৮৭৮ সালে আমেরিকার মিশিগানে ফিডেলিয়া ফোর্ড নাম এক মহিলা থাকতেন।তাঁর পরিবারে এক আজব প্রথা ছিল বড়দিনে কেক বানালে তা খাওয়া হবে বানানোর এক বছর পর।কিন্তু দুঃখ বশত তিনি সেই বছর কেক টি করে মারা যান।আর তাঁর পর সেই কেকে আর কেউ হাত দেয়নি সেটি রাখাই আছে তাঁর স্মৃতি হিসেবে।

ঐ বাড়ির রান্নাঘরের একটি তাকে কাঁচের থালায় সযত্নে রাখা আছে সেই ১৪১ বছরের কেক। ২০১৩ সাল অবধি কেকটি ফিডেলিয়া ফোর্ডের নাতির ছেলে মর্গ্যান ফোর্ডের দায়িত্বে ছিল। ২০১৩ সালে তিনি মারা যাওয়ার পর তাঁর মেয়ে জুলি রুট্টিন্‌গর তত্ত্বাবধায়ক হলেন বিখ্যাত ফ্রুটকেকটির। জুলি একটি সংবাদমাধ্যমকে জানান, তাঁর বাবা খুব গর্বিত ছিলেন বংশানুক্রমিক ভাবে পাওয়া এই ফ্রুটকেকটি নিয়ে। তাই তিনিও এই কেকটি স্বযত্নে রেখেছেন।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top