গুগলে হেলিকপ্টার রাইড বুক করতে গিয়ে প্রতারণার শিকার এক ব্যক্তি

গুগলে হেলিকপ্টার রাইড বুক করতে গিয়ে প্রতারণার শিকার এক ব্যক্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২০ ডিসেম্বর, গুগলে হেলিকপ্টার রাইড বুক করতে গিয়ে প্রতারণার শিকার এক ব্যক্তি। গ্রেফতার মোবাইল সিম সংস্থার কর্মী। গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানা।নিউটাউন এলাকার এক মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন, ২০১৯ সালের অক্টোবর মাসে তিনি গুগলে সার্চ করেন গুহাটি থেকে শিলং যাওয়ার জন্যে হেলিকপ্টার রাইড বুক করবেন। সেই সময় গুগল সার্চ ইঞ্জিন তাকে একটি নম্বর দেখায়। সেখানে যোগাযোগ করে সেই রাইড বুক করেন ওই অভিযোগকারিনি। রাইড বুকের জন্যে একটি ব্যাংক একাউন্টে ৫৮ হাজার টাকা জমাও করেন ওই মহিলা। পরে গুহাটি পৌঁছে তিনি জানতে পারেন এই ধরণের হেলিকপ্টার রাইড তার নামে কোনো বুক করা নেই। এর পরেই ২৪ অক্টোবর বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানায় ওই মহিলা।

তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে যে নম্বর মারফত মহিলা বুক করেছিলেন সেটি জিও সংস্থার নম্বর এবং তাতে কোনও সঠিক পরিচয় পত্র জমা করা হয়নি। সেই তথ্যের ভিত্তিতে তদন্ত করে পুলিশের হাতে তথ্য উঠে আসে এই সিমটি একটিভ করেছেন সনু কুমার মন্ডল নামক এক কর্মী। সেই ভিত্তিতে গতকাল রবীন্দ্র সরোবর এলাকায় হানা দিয়ে অভিযুক্ত জিও সংস্থার কর্মী সনু কুমার মন্ডলকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তার থেকে প্রতারণায় ব্যবহার হওয়া মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই অভিযুক্ত আরও কাউকে তার প্রতারণার ফাঁদে ফেলেছে কিনা তা তদন্ত করে দেখছে সাইবার ক্রাইম থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top